Edit Option of Online Application Form for Assistant Professor Recruitment 2026 by WBCSC.
7 Days Edit Option for Assistant Professor Recruitment 2026 by WBCSC.
IMPORTANT NOTICE
Edit Option for Modification/Correction of Online Application Form
Post of Assistant Professor (Advertisement No. 1/2026)
Particulars Date:
Start Date for Edit Option 25.06.2026 from 10 AM
Last Date for Edit Option 01.07.2026 till 11:59 PM
অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনপত্র সংশোধন বা পরিবর্তন করার জন্য ৭ দিনের একটি ‘ এডিট অপশন ‘ ( Edit Option ) দিয়েছে। যা অনলাইন আবেদনপত্র সংশোধনের জন্য শেষ তারিখ হল ০১-০৭-২০২৬ পর্যন্ত। যাদের অনলাইন আবেদনপত্র সংশোধন এর প্রয়োজন আছে । তারা আগামীকালের মধ্যে আবেদনপত্রটি সংশোধন করে নিতে পারেন। প্রার্থীরা তাদের আবেদনের প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন করতে পারবেন এবং সেই অনুযায়ী আবেদনটি পুনরায় সাবমিট করতে পারবেন।
সেক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলীগুলী প্রযোজ্য হবে: –
১. এডিট অপশন ব্যবহারের যোগ্যতা :-
শুধুমাত্র সেইসব প্রার্থীই ‘ এডিট অপশন ‘(Edit Option) ব্যবহারের যোগ্য হবেন, যারা নির্ধারিত আবেদন সময়ের মধ্যে ফি বা চার্জসহ তাদের সম্পূর্ণ অনলাইন আবেদনপত্রটি সফলভাবে জমা দিয়েছেন।
২. সংশোধনের সুবিধা :-
এডিট অপশন’-এর সময়কালে একজন প্রার্থী আবেদনপত্র পরিবর্তন এবং পুনরায় জমা দেওয়ার অনুমতি পাবেন। প্রার্থীরা সংশোধিত আবেদনপত্রটি চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে সমস্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নেবেন, যাতে করে বারবার সংশোধনের প্রয়োজন না হয়।
৩. যেসব তথ্য পরিবর্তন করা যাবে না :-
মূল আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলি পরিবর্তন করা যাবে না:
যেমন –
* আবেদনের বিষয়
(Subject Applied For)
* প্রার্থীর নাম
(Name of the Candidate)
* জন্ম তারিখ
(Date of Birth)
৪. ক্যাটাগরি এবং বিশেষ সক্ষমতা (Differently-Abled) সংক্রান্ত তথ্যের পরিবর্তন :-
প্রার্থীরা ‘এডিট অপশন’-এর সময়কালে তাদের ক্যাটাগরি অথবা বিশেষ সক্ষমতা সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, প্রযোজ্য ফি (যদি থাকে) নিম্নলিখিত তালিকা অনুযায়ী জমা দিতে হবে: আবেদনের ফি সাধারণ ক্যাটাগরির (General) ক্ষেত্রে ₹২,৫০০/- টাকা এবং SC/ST/OBC/EWS/বিশেষ সক্ষম (Differently-Abled) ক্যাটাগরির ক্ষেত্রে ₹১,২৫০/- টাকা।
অনুগ্রহ করে মনে রাখতে হবে,
যদি কোনো প্রার্থী তার ক্যাটাগরি পরিবর্তন করেন এবং এর ফলে ফি-এর পার্থক্যের কারণে কোনো অর্থ সমন্বয়ের (balance payment adjustment) প্রয়োজন হয়, তবে কোনো অর্থ ফেরত (refund) পাওয়ার ক্ষেত্রে (যদি প্রযোজ্য হয়) প্রার্থীকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রদান করতে হবে।
৫. OBC ক্যাটাগরি সংশোধন :-
যেসব প্রার্থী OBC-A বা OBC-B ক্যাটাগরির অধীনে আবেদন করেছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ক্যাটাগরি সংক্রান্ত তথ্য ১৮ই মে ২০২৬ তারিখের সরকারি আদেশ নং 945-BCW/MR-23/2026 অনুযায়ী সঠিকভাবে আপডেট করা হয়েছে। সঠিক ক্যাটাগরি সংক্রান্ত তথ্য প্রদানে ব্যর্থ হলে আবেদন বাতিল বা প্রত্যাখ্যান করা হতে পারে।
৬. এডিট অপশনের সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো পরিবর্তন নয় :-
‘এডিট অপশন’-এর সময়সীমা শেষ হওয়ার পর, কোনো অবস্থাতেই আবেদনপত্রে আর কোনো রকম পরিবর্তন বা সংশোধন করার যাবে না। এরপর আর কোনো পরিবর্তনের অনুরোধ বিবেচনা করা হবে না।
অনুগ্রহ করে লক্ষ্য রাখতে হবে যে, যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রকাশনা সংক্রান্ত সকল বিষয় নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত তারিখ (cut-off date) হবে ১৮ জুন ২০২৬।।
